30/08/2026 : 12:59 AM
আমার বাংলা

কো-ভ্যাক্সিনের ট্রায়াল শুরু হলো রাজ্যের ১০০০ মানুষের মধ্যে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২ ডিসেম্বর, ২০২০:


সপ্তাহখানেক আগেই বাংলায় পৌঁছেছে করোনা ভ্যাকসিন। নাইসেডে ঢুকেল ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন। এরপরই নাইসেড এর তরফ থেকে আজ ফিরহাদ হাকিম কে স্বেচ্ছাসেবী হওয়ার আহ্বান করা হয়।

গোটা দেশে ২৫৮০০ জনের শরীরে প্রয়োগ করা হবে টিকা। যার মধ্যে বাংলায় ১০০০ জন।

নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেন, এটা থার্ড ফেসের ট্রায়াল। সবচেয়ে গুরুত্বপূর্ণ।  দেশে ২৬ হাজার মানুষের মধ্যে ট্রায়ালের দায়িত্ব পেয়েছে ২৪টি সংস্থা। তার মধ্যে নাইসেড একটা। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা এনআইভি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে কো-ভ্যাকসিন।

 

Related posts

সবজি বিক্রেতাদের দাড়িপাল্লাগুলি তুলে নিলো ট্রাফিক পুলিশ

E Zero Point

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

E Zero Point

অসহায় দুস্থ মানুষের সেবায় আইমা

E Zero Point

মতামত দিন