26/02/2026 : 10:02 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

বঙ্গ ধ্বনী যাত্রা আজ মঙ্গলকোট গ্রামে আসতেই বরণ করলো গ্রামবাসী

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১২ ডিসেম্বর, ২০২০:


সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা ব্লকে ব্লকে বঙ্গ ধ্বনী যাত্রা করার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলকোট ব্লকে তৃণমূল কংগ্রেসের তিনটি দল গোটা মঙ্গলকোট ব্লকে বঙ্গ ধ্বনি যাত্রা শুরু হয়েছে আজ থেকে।

প্রতিটি দল মঙ্গলকোটের বিভিন্ন প্রান্তে ঘুরছে।
মঙ্গলকোট গ্রামে বঙ্গ ধ্বনী যাত্রা আসতেই গ্রামবাসী ফুল ও উত্তরীও দিয়ে বরণ করে নেয় বঙ্গ ধনী যাত্রার সদস্যদের।
মঙ্গলকোট গ্রামে বঙ্গ ধ্বনী যাত্রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভূমি কর্মদক্ষ শ্যামা প্রসন্ন লোহার, জেলা পরিষদের সদস্য খাদিজা বিবি, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির মৎসের কর্মদক্ষ পূরবী অধিকারী, গ্রাম পঞ্চায়েতের সদস্য লাল্টু শেখ ও মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সভাপতি ইব্রাহিম খান।

মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার জানান, আজ আমরা মঙ্গলকোট গ্রাম বঙ্গ ধ্বনী যাত্রায় উপস্থিত হয়েছি, আগামী ২১ তারিখ দুয়ারে সরকার কর্মসূচি হবে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতে তার প্রচার চালাচ্ছি।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Related posts

কালনায় তৃণমূল কর্মীর উপর হামলা, অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে

E Zero Point

ওয়েস্টবেঙ্গল এম.আর. ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ বৈঠক ভাতারে

E Zero Point

মেমারিতে ক্ষেতমজুর ইউনিয়নের স্মারকলিপি

E Zero Point

মতামত দিন