16/07/2026 : 9:45 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

গলার নলি কেটে খুন দু বছরের শিশু, পাশেই কাকার মৃতদেহ পূর্ব বর্ধমানের মতিশ্বরে

জিরো পয়েন্ট নিউজ–সত্য নারায়ণ শিকদার ও কমল বড়া, কালনা, ২৩ ডিসেম্বর, ২০২০:


গলার নলি কেটে খুন দু বছরের শিশু | পাশেই পাওয়া যায় প্রতিবেশী কাকার নলি কাটা দেহ | সাতসকালে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয় পূর্ব বর্ধমান জেলার কালনা থানার মাতিস্বর ময়নগর এলাকায় |

আজ সকালে বছর চব্বিশের গোবিন্দ মান্ডি পাশের বাড়ির ছোট্ট শিশু জয় কিস্কুকে নিয়ে বিস্কুট কিনে পাশেই তাদের খামার বাড়িতে নিয়ে যায় | দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তাঁরা ফেরেনি | এরপর শিশুটির ঠাকুমা তাঁদের খুঁজতে বের হন | এরপরই বাড়ি থেকে খানিকটা দূরে একটি খামারবাড়িতে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন তিনি | শিশুটির পাশে যুবককে বসে থাকতে দেখে |

এরপর শিশুটিকে নিয়ে তার ঠাকুমা বাড়ির পথে রওনা দেয় | এর কিছু সময় পর এলাকার মানুষ ওই যুবকের নলি কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন তৎক্ষণাৎ তাদের কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে শিশু এবং ওই যুবককে মৃত বলে ঘোষণা করে |

ধারাল ছুরি দিয়ে গলার নলি কাটার ফলে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ।


এখন প্রশ্ন হল, গোবিন্দ কি ওই শিশুকে গলার নলি কেটে খুন করার পর নিজেই নিজের গলায় ছুরি চালায়? নাকি অন্য কেউ তাকে বা দু’জনকেই খুন করল? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ l ইতিমধ্যেই জেলার পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন l

Related posts

আগামীকাল তৃণমূলের শহীদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা

E Zero Point

‘কন্যাশ্রী’ পেল গলসীর তিন কন্যা

E Zero Point

ওষুধ কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মেমারির এক ব্যক্তির

E Zero Point

মতামত দিন