27/08/2026 : 1:15 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জামালপুরের বিশিষ্ট তৃণমূল নেতা

জিরো পয়েন্ট নিউজ – আহাম্মদ মির্জা, জামালপুর, ৩১ ডিসেম্বর, ২০২০:


আজ সকালে জমিতে কাজ করতে গিয়ে হৃদ রোগে আক্রান্ত হন চলে গেলেন জামালপুরের তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা তথা বেরুগ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শেখ মবিন।

জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই হাসপাতালে পৌঁছান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক সহ ব্লকের নেতৃবৃন্দ।

তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে জামালপুর তথা বেরুগ্রাম অঞ্চলে। এলাকার সমস্ত শ্রেণীর মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন।

পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান বলেন, মবিনের মৃত্যুতে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো জামালপুরের রাজনীতির অঙ্গনে।

Related posts

বর্ধমানে নিরাপত্তারক্ষী নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের বিক্ষোভ

E Zero Point

শহীদ ডালিম শেখের স্মরণসভা মঙ্গলকোটের বাসস্ট্যান্ডে

E Zero Point

জেলায় করোনা বাড়বাড়ন্তঃ মেমারির গন্তার হাটে উপচে পড়া ভিড়

E Zero Point

মতামত দিন