07/09/2026 : 2:36 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

শহীদ ডালিম শেখের স্মরণসভা মঙ্গলকোটের বাসস্ট্যান্ডে

আমিরুল ইসলাম, ১৯ জুন, মঙ্গলকোটঃ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের শিমুলিয়া ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ডালিম শেখ ওরফে সানাউল্লা শেখ, ২০১৭ সালে ১৯ জুন দুস্কৃতির গুলিতে খুন হন।
ওই দিন সন্ধ্যায় শিমুলিয়া চটিতে তিনি বসে চা খাচ্ছিলেন। হঠাৎ কয়েকজন দুষ্কৃতী এসে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

এরপর প্রত্যেক বছর এই দিনটিকে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ ডালিম শেখের স্মরণে স্মরণসভা করেন। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী জানান প্রত্যেক বছরই আমরা স্মরণ সভা করি ডালিম শেখ এর এবছরের লকডাউনের জন্য আমরা কোন সভা ও মিছিল করিনি। কিছু কর্মীদের নিয়ে আমরা স্মরণ সভা করলাম । উনার স্মরণে রক্তদান শিবির করা হবে।

উক্ত স্মরণ সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রেজাউল হক, শান্ত সরকার, ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মাহবুব চৌধুরী, নিগন অঞ্চল সভাপতি ধ্রুব ভট্টাচার্য, মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ, তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

Related posts

বামপন্থী কৃষক সংগঠনের পথ অবরোধ

পাঁচশো টাকার বিনিময়ে উচ্চমাধ্যমিক পাস!!! অভিযুক্ত প্রধান শিক্ষক

ezeropoint +91 7797331771

জীবনদীপ বৃদ্ধাশ্রমে হোলির রঙে আনন্দের পরশ

ezeropoint +91 7797331771

মতামত দিন