15/07/2026 : 9:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালঃ কিষান মান্ডিগুলো এখন অস্ত্র বোম রাখার সেন্টার

জিরো পয়েন্ট নিউজ সুব্রত চক্রবর্তী, মেমারি, ২১ জানুয়ারি ২১২১:


বি.জে.পি ইন্টেলেকচুয়াল কমিটি মেমারি বিধানসভা এর উদ্যোগে, নির্বাচনী কর্মসূচির আয়োজন করা হয় মেমারিতে। এদিন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল একাধিক দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার কে আক্রমণ করেন।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষি প্রসঙ্গে তিনি বলেন, কিষান মান্ডিতে এখন কৃষক ভাই-বোনেরা বসে না, সেগুলো এখন অস্ত্র বোম রাখার সেন্টারে পরিণত হয়েছে।

তৃনমুল নেতৃত্বের ভ্যাকসিন নেওয়া প্রসঙ্গে বলেন, তারা তো চোর, তাদের রক্তের মধ্যে চোর মিশে রয়েছে। গরু, ছাগল দেখলে চুরি করে নিয়ে যাচ্ছে। টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে। এমনকি স্বাস্থ্যকর্মীদের জন্য দেওয়া ভ্যাকসিন সেটিকেও চুরি করে নিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রন্তিদেব সেনগুপ্ত, ডঃ সুভাষ বিশ্বাস, অধ্যাপক রুবি সাঁই, সন্দীপ নন্দী সহ অন্যান্যরা।

Related posts

কলকাতায় মেধা পাটকরঃ ঘৃণার বিরুদ্ধে দাঁড়িয়ে সংবিধান বাঁচানোর সংকল্প নিল নাগরিক সমাজ

E Zero Point

ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মৃত্যু

E Zero Point

আজ প্রাক্তণ মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসঃ রাজনৈতিক জীবনের অজনা কথা

E Zero Point

মতামত দিন