29/08/2026 : 3:14 PM
আমার বাংলা

বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির দীপাবলির স্নেহমিলন

জিরো পয়েন্ট নিউজ, বর্ধমান, ১১ নভেম্বর ২০২৪ :


রবিবার দুপুরে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল সেমিনার হলে বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির দীপাবলির স্নেহমিলন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারি আইনজীবী সঞ্জয় ঘোষ। উপস্থিত অতিথিদের হৃদয়গ্রাহী আলোচনা ও শিল্পীর সঙ্গীত সভাকে অন্যতম মাত্রায় পৌঁছে দেয়। দীপাবলি র শুভেচ্ছা বিনিময় ছাড়া অনেকেই সাংবাদিকদের দায় ও দায়িত্বের উপর বক্তব্য তুলে ধরেন।

বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির দীপাবলির স্নেহমিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ সর্বজিত যশ,  সমাজসেবী তথা বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনীর সম্পাদক বিশ্বজিৎ মল্লিক ও প্রাক্তন প্রধান শিক্ষক সূজিত চৌধুরী, ডঃ তুষার কান্তি মুখোপাধ্যায়, শিক্ষানুরাগী ও সঙ্গীত শিল্পী সুস্মিতা গুহ, শুভাশীষ সিংহ,  মোল্লা সফিকুল ইসলাম,  পরিতোষ শীল।

এছাড়াও ছিলেন ধনঞ্জয় ব্যানার্জি, গোলাম মইনুদ্দিন, পার্থ ব্যানার্জি, এবাদত ইসলাম, মীর ওজল, সফি কামাল, সুমন্ত সোম, সুশান্ত বিশ্বাস, কল্যান দত্ত, বিউটি স্যানাল, অনিরুদ্ধ ব্যানার্জি, মৃত্যুঞ্জয় যশ, সোমনাথ সাঁই, কবি ও সাংবাদিক মোশাররফ আজম সহ একাধিক সাংবাদিক ও সাধারণ মানুষ।

প্রসঙ্গগত উল্লেখ্য বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতি মূল রূপকার বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী বৈদ্যনাথ কোঙার। নবীন-প্রবীণ সকল সাংবাদিককের কাছে সকলের প্রিয় বুলবুল দা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

Related posts

বর্ধমানে শুরু হলো নেহেরু যুব কেন্দ্রের আবাসিক প্রশিক্ষণ শিবির

E Zero Point

ভাতারে সিপিআইএম দলীয় কার্যালয়ের দলীয় পতকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ

E Zero Point

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

E Zero Point

মতামত দিন