29/08/2026 : 3:57 PM
আমার বাংলা

রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বৃদ্ধ

জিরো পয়েন্ট নিউজ –সৈয়দ আবু জাফর, পূর্ব বর্ধমান, ১১ নভেম্বর ২০২৪ :


সোমবার সকালে ব্যান্ডেল কাটোয়া লাইনের সমুদ্রগড় স্টেশনে রেল দুর্ঘটনার হাত থেকে অল্পর জন্য রক্ষা পেলেন এক বৃদ্ধ। তাকে বাঁচালেন এক সবজি বিক্রেতা ও তার সহকর্মী। এমনই এক দৃশ্য ধরা পড়লো জিরো পয়েন্টের সাংবাদিকের ক্যামেরায়।

জানা যাচ্ছে সোমবার সকাল নটা চল্লিশ নাগাদ ব্যান্ডেল কাটোয়া লাইনের সমুদ্রগড় স্টেশন দিয়ে পাস হচ্ছিল আপ বালুরঘাট এক্সপ্রেস। তখন সমুদ্রগড় স্টেশন সংলগ্ন সবজি বাজারে রীতি মতো উপচে পড়া ভিড়। তার মধ্যে হঠাৎ ট্রেন চলে আসলে অনেকেই রেললাইন থেকে নিরাপদ দূরত্বে সরে যায়।

অনেকে সরে যেতে পারলেও রেললাইন থেকে সরতে পারেননি এই বৃদ্ধ। বয়সের ভারে এতটাই কাবু এই বৃদ্ধ যে তিনি ঠিকমতো চলাফেরা করতে ও সক্ষম নন। লাঠি হাতে ভর দিয়ে তিনি চলাফেরা করেন এমনটাই দেখা গেল। ট্রেন চলে আসার পরেও তিনি রেল লাইন থেকে সরতে পারেননি।

এই ঘটনাটি লক্ষ্য করছিল রেললাইনের পাশে থাকা এক সবজি বিক্রেতা সারু শেখ ও তার সহকর্মী ছোট্ট শেখ। সবজি বিক্রেতা সারু শেখ ও তার সহকর্মী ছোট্ট শেখের তৎপরতায় রেল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য প্রানে বাঁচলেন ওই বৃদ্ধ। তারা ছুটে গিয়ে বৃদ্ধকে ট্রেনের সামনে থেকে সরিয়ে নেন। ঐ বৃদ্ধর নাম খলিল শেখ।

Related posts

মেমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল বালিবোঝাই ডাম্পার

E Zero Point

১০০ লিটার চোলাই মদ উদ্ধার মেমারিতে

E Zero Point

সাত সকালেই পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস

E Zero Point

মতামত দিন