15/07/2026 : 3:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমানমেমারি

মেমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল বালিবোঝাই ডাম্পার

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ৭ জানুয়ারি ২০২১:


আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বালিবোঝাই ডাম্পার | ঘটনাটি ঘটেছে মেমারি শহর হাসপাতাল মোড় এলাকায় | স্থানীয় সূত্রে জানা যাচ্ছে , আজ দুপুর নাগাদ বালিবোঝাই ডাম্পটি মেমারির দিক থেকে সাতগাছি টার সাতগাছিয়া দিকে যাবার সময় আচমকাই সামনের চাকা ফেটে ছয় চাকার ডাম্পার টি রাস্তার উপর উল্টে যায় |

গাড়ির ভেতর ড্রাইভার এবং খালাসী ছিল | তবে কারো কোনো ক্ষতি হয়নি | এবং দুপুরের সময় ঘটনাটি ঘটার ফলে বড় ধরনের কোনো বিপদ ঘটেনি |

রাস্তার উপর উল্টে যাওয়ার ফলে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

Related posts

পূর্ব বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, ল‍্যাংচা এবার ঘোর বিপাকে !

E Zero Point

ডাকাতি করার আগেই, পুলিশের জালে পাঁচ ডাকাত

E Zero Point

আসানসোল- মুটিয়া মজদুর ইউনিয়নের কর্মবিরতির ডাক

E Zero Point

মতামত দিন