26/08/2026 : 8:00 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

শিশুদের সাথে নেতাজী জয়ন্তী মালদায়

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২৩ জানুয়ারি ২০২১:


স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষে নিজে হাতে রান্না করে শিশুদের খাওয়ালেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর বাবলা সরকার। শনিবার দুপুরে মালদা শহরের কোঠাবাড়ি মহানন্দা উদ্যানে প্রথমে পতাকা উত্তোলন তারপর নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর ছোট ছোট শিশুদের নিয়ে বনভোজনের আয়োজন করা হয়েছিল মহানন্দা উদ্যানে। তৃণমূল কংগ্রেসের কো অডিনেটর বাবলা সরকার নিজে হাতে ডিম ভাত রান্না করে শিশুদের খাবার পরিবেশন করেন এবং নিজে বসেও শিশুদের সাথে ডিম ভাত খান।

Related posts

পূর্ব বর্ধমানে শিশু দিবসে সাইকেল নিয়ে রাস্তায় নামল শিশুরা

E Zero Point

নদী তীর এলাকা পরিদর্শন বর্ধমানের জামালপুরে

E Zero Point

মেমারির সম্প্রীতি ঐক্যের মানবিক পদক্ষেপ

E Zero Point

মতামত দিন