13/06/2026 : 8:08 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পূর্ব বর্ধমানে শিশু দিবসে সাইকেল নিয়ে রাস্তায় নামল শিশুরা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৫ নভেম্বর ২০২২:


শিশু দিবসে সাইকেল নিয়ে রাস্তায় নামল শিশুরা। আর তাদের সঙ্গী হল তাদের অভিভাবকরা। অভিনব এই সাইক্লোথনের বার্তা ছিল “দূষণ মুক্ত বাতাসে শ্বাস গ্রহণ হোক শিশুদের অধিকার”।

সোমবার সকালে জনা ৫০ শিশু কিশোর সঙ্গী হয় এই সাইকেল যাত্রার। বড়শুল মিলগেট বাজার থেকে যাত্রা শুরু হয়ে স্থানীয় ব্লক আধিকারিক অফিস ঘুরে বড়শুল ২ পঞ্চায়েত অফিসের সামনে সাইকেল যাত্রা শেষ হয়।

ডা: আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুএকেশন ও চ্যারেটি এবং পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই রাইড এবং পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতিও এই সাইক্লোথনে সহযোগিতা করে। সুস্থ দূষণমুক্ত পরিবেশ ভবিষ্যতের উপহার, শিশু দিবসে এই বার্তা ছড়িয়ে দেওয়া হয় এই সাইক্লোথনে।


Related posts

সমবায় ব্যাঙ্কগুলিকে বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের

E Zero Point

পূর্বস্থলীতে শিক্ষার সরঞ্জাম বিলি এসএফআইয়ের

E Zero Point

মনীশ খুনে রাজ্যের রিপোর্ট  তলব  হাইকোর্টের 

E Zero Point

মতামত দিন