29/09/2026 : 4:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবাঁকুড়া

প্রাক্তন ভারতীয় ফুটবলার প্রসুন বন্দোপাধ্যায় বাঁকুড়ায়

জিরো পয়েন্ট নিউজ – তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া, ৩০ জানুয়ারি ২০২১:


বাঁকুড়া জেলার ইন্দাস ফুটবল মাঠে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় প্রয়াত বিধায়ক গুরুপদ মেটে স্মৃতি ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলাটি শেষ হল । বিধায়ক গুরুপদ মেটের বাড়ি থেকে মিছিল করে ফুটবল মাঠে যাওয়া হয়।

এই মিছিলে পা মেলান সাংসদ তথা ভারতের প্রাক্তন ফুটবলার প্রসুন বন্দোপাধ্যায়, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, ইন্দ্রনীল বসু, সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কয়েক হাজার সাধারণ মানুষ। দলীয় পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে মাল্যদান এবং নিরবতা পালনের মধ দিয়ে এই খেলার শুভ সূচনা হয়।

খেলা শেষে প্রসুন বন্দোপাধ্যায় সাংবাদিকদের বললেন, বাঁকুড়া জেলায় ভালো ফুটবল খেলা হয়। তিনি বলেন অনেক আগে আমি এই মাঠে ফুটবল খেলেছি। তিনি আরো বলেন আমাদের ছেলেরা মোবাইল এ খেলা আরম্ভ করে সর্বনাশ করে দিয়েছে।বাঙালির ছেলেরা আফ্রিকান ছেলেদের বিরুদ্ধে ভাল খেলছে। এখানে যাতে স্টেডিয়াম করা যায় তার ব্যবস্থা করা হবে বললেন ভারতের প্রাক্তন ফুটবলার প্রসুন বন্দোপাধ্যায় ।

Related posts

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ezeropoint +91 7797331771

শিশু উদ্যানের উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাখ

ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত এক ব্যক্তিঃ উত্তেজিত জনতার পথ অবরোধ

ezeropoint +91 7797331771

মতামত দিন