18/04/2026 : 7:24 PM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আশা ও আলো ফাউন্ডেশনের ফ্রী হেলথ চেক আপ ক্যাম্প

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৩০ জানুয়ারি ২০২১:


পূর্ব বর্ধমানের খন্ডঘোষে শরণ্য হসপিটাল এর ব্যবস্থাপনায় পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সহযোগিতায় আশা ও আলো ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রী হেলথ চেক আপ ক্যাম্প আয়োজিত হল ; চক্ষু , দন্ত ও মেডিসিন বিভাগের ডাক্তার বাবুরা এদিন এই শিবিরে প্রায় ২ শতাধিক মানুষের স্ব্যাস্থ্য পরীক্ষা করেন।

পল্লিমঙ্গল সমিতির তরফে সম্পাদক সন্দীপন সরকার জানান মাসে অন্তত ২টি করে স্ব্যাস্থ পরীক্ষা শিবির জেলার নানা প্রান্তে করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে গত ডিসেম্বর মাস থেকে, এর আগে পাঁচড়া বিবেক সংঘে শিবির অনুষ্ঠিত হয়।

আগামী মাসে মেমারি ও বড়শুলে এই শিবির হবে” এই ক্যাম্প আজ উদ্বোধন করেন খন্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ , বিশিষ্টদের মধ্য উপস্থিত ছিল স্থানীয় জেলা পরিষদ , পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সদস্যরা বলে জানান আশা ও আলো ফাউন্ডেশনের তরফে মফিজুল আহাম্মেদ।

Related posts

মেমারি পৌরসভার ৫ নং ওয়ার্ডে সিপিআইএম পার্টির কর্মী সচেতন কর্মসূচী

E Zero Point

পশ্চিম বর্ধমানে সোমবার থেকে বাস চলবে

E Zero Point

কুচুট পিসি ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা দিবস পালন

E Zero Point

মতামত দিন