06/06/2026 : 7:11 PM
আমার বাংলাটলি-বলি-কলি-হলিবিনোদন

মুক্তি পেতে চলেছে সূর্য খানের ছবি “ভালো আছি ভালো থেকো”

জিরো পয়েন্ট নিউজ রাজকুমার দাস, কলকাতা, ২ ফেব্রুয়ারি ২০২১:


ভালোবাসা যেমন দেখে না কোনো জাতপাত,ঠিক তেমনি সমলিঙ্গের প্রতি গড়ে ওঠা প্রেম দেখে না আলাদা করে নারী পুরুষের কোনো সম্পর্ক কে।
সমকামিতার উপর সূর্য খানের ছবি “ভালো আছি ভালো থেকো” র পোস্টার লঞ্চ হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে।ছবিতে সমলিঙ্গের প্রতি প্রেম ভালোবাসা র পাশাপাশি বন্ধুত্বের ও আত্মত্যাগের গল্পকে তুলে ধরা হয়েছে।

ভালোবাসা কোনো বাঁধা মানে না তাই মনের বন্ধনে আবদ্ধ প্রেমের সম্পর্ক নিয়ে পরিচালক সূর্য্য খান উক্ত ছবিতে সামাজিক বার্তা দিতে চেয়েছে।পঞ্চাশ মিনিটের ফিল্মে অভিনয় করেছেন সাত্বনা বসু,অরিন্দম মুখার্জি,পিউ রায়,শুভঙ্কর সর্দার ও কাবেরী সাহা।কাহিনী অরিন,সংগীতে স্পন্দন, গান গেয়েছেন সিম্মি, ও সুরাজ।ছবিটি শীঘ্রই একটি নামি ও টি টি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। পাশাপাশি এই গল্পকে নিয়ে ওয়েব সিরিজ ও করা হবে।পরিচালকের আসা এই ধরণের গল্প মানুষকে ও সমাজের এক সুচারু বার্তা বহন করবে।

Related posts

শততম জন্মদিনে ভানু বন্দোপাধ্যায়ের জীবনের পাতা থেকে

E Zero Point

করোনা আবহে এবার কদর কমেছে ভাদু গানের

E Zero Point

মৎস্য ব্যবসায়ীদের মোটরসাইকেল প্রদান

E Zero Point

মতামত দিন