22/07/2026 : 4:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৯ ফেব্রুয়ারি ২০২১:


মঙ্গলবার রাত ১০-৩০ নাগাদ মেমারি জিটি রোড থেকে বামুনপাড়া মোড় যাওয়ার তেরস্তায় একটি মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আর একজন গুরুতর আহত হয়।

এলাকাবাসীর সহযোগিতায় মেমারি থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং জখম দুই ব্যক্তিকে মেমারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ড্রাইভার ও ট্রাকের খালাসি পালিয়ে যায়। মোটরসাইকেল ও ট্রাকটি পুলিশ আটক করেছে।

প্রত্যক্ষদর্শীর নিকট থেকে জানা যায় ট্রাকটি খুব দ্রুত গতিতে আসছিল বাঁকের মুখে অপর দিক থেকে আসা মোটরসাইকেল চালক ও ট্রাকড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহত ব্যক্তি দুজনেই স্থানীয় এক মিষ্টান্ন দোকানের কর্মী। হাসপাতালে চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার পরেই এলাকাবাসীরা পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি এই রাস্তায় খুব শীঘ্রই একটি হাম্প বানাতে হবে এবং ট্রাফিক গার্ড দিতে হবে। তেমাথার রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যার সময়ও এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে চলে যায়। জিটি রোডের সাথে সংযোগকারী রাস্তা হওয়ায় ট্রাকের আনাগোনা থাকে।

Related posts

নাড়া পড়ানো বন্ধ করার জন্য মেমারিতে বিজ্ঞান মঞ্চের প্রচার

E Zero Point

উদ্ভিদ জগতের এক অত‍্যাশ্চার্য সৃষ্টির দেখা মিলল ঘাটালে

E Zero Point

চালের দানায় ভারতের মানচিত্র অঙ্কন করে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ আলিপুরদুয়ায়ের স্নেহার

E Zero Point

মতামত দিন