15/07/2026 : 4:10 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ১১ ডিসেম্বর, ২০২০:


পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানা পিরোজপুর এলাকায়। ঘটনায় স্বামীর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃত বধুর নাম দোলা মন্ডল। মালদা থানার ছাতিয়ার মোড় এলাকার বাসিন্দা চিরঞ্জিত মন্ডল এর সাথে বিবাহ হয়েছিল। তবে স্বামী-স্ত্রী সন্তানদের নিয়ে ইংরেজবাজার থানার পিরোজপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। জানা গেছে, স্বামী চিরঞ্জিত মন্ডল সম্প্রতি মাদক কারবারি সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তির লেগেছিল। সে কারণেই শ্বাসরোধ করে খুন করা হয় গৃহবধূকে বলে অভিযোগ মৃতার পরিবারবর্গের।

গৃহবধূর মা সোমা দত্ত জানান, জামাই ফোন মারফত জানাই মেয়ের শারীরিক অসুস্থতার কথা। হাসপাতালে ছুটে আসলেন দেখা যায় মেয়ের মৃত্যু হয়েছে। জামাইকে মৃত্যুর কারণ নিয়ে জিজ্ঞাসা করতে শুরু করলে পালানোর চেষ্টা করে জামাই। পরে তাকে ধরে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরে মেয়েকে শ্বাসরোধ করে খুন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃত গৃহবধূর মায়ের।

এদিকে অভিযুক্ত স্বামীর চিরঞ্জিত মন্ডল কে গ্রেফতার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Related posts

মেমারি সম্প্রীতি ঐক্যের ইফতার সামগ্রী প্রদান

E Zero Point

ভোট আপডেটঃ মেমারিতে দুপুর ৩-১৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৬.০৪ শতাংশ

E Zero Point

মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

E Zero Point

মতামত দিন