28/05/2026 : 9:34 AM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ –অপু দেবনাথ, হলদিবাড়ি, ১১ মার্চ ২০২১:


মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে ধিক্কার জানায় হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস । গত কাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে জনসংযোগ করার সময় কিছু দুষ্কৃতী দ্বারা আক্রমণ হন বলে অভিযোগ । আর এই অভিযোগের ফলে গোটা রাজ্যে কোথাও কোথাও ধিক্কার মিছিল, পথ অবরোধ এমন কি সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনার জন্য পূজা আর্চনা শুরু হয়েছে ।

বৃহস্পতিবার বিকেলে হলদিবাড়ি ট্রাফিক মোরের রাস্তায় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ধিক্কার জানিয়ে পথ অবরোধ করা হয় । পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ।

আগামী শনিবার বিকেলে ৪ টা ধিক্কার মহামিছিল করবে হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস । আজকের পথ অবরোধ এ উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক কমিটির সভাপতি অমিতাভ বিশ্বাস , তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায় বসুনিয়া , জেলাপরিষদের খাদ্য কর্মাদক্ষ গোপাল চন্দ্র রায় সহ প্রমুখ ।

Related posts

রাস পূজা উদ্যোক্তাদের নিয়ে নজরুল মঞ্চে আলোচনা সভা

E Zero Point

কালিম্পংয়ে রাস্তা উদ্বোধনে গোর্খা জনমুক্তি মোর্চা

E Zero Point

মেমারিতে বিজেপির পথসভার মঞ্চ পুড়িয়ে দেয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন