30/08/2026 : 5:30 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে মিষ্টির মেলা

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৩০ মার্চ ২০২১: 


পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত পাঁচশো বছরের অধিক পুরানো দোল উৎসবকে কেন্দ্র করে দোগাছিয়ায় মদনমোহন গোপীনাথের মেলা। বহু প্রাচীন এই মেলা সাধারণত দোগাছিয়ায় বড় মিষ্টির মেলা নামে পরিচিত। মেলার মূল আকর্ষণ বিশাল সাইজের মিষ্টি। পাঁচ টাকা থেকে শুরু মিষ্টি প্রায় ৭০০ টাকা পর্যন্ত মিষ্টি তৈরি হয় এক একটি মিষ্টি।

বড় সাইজের মিষ্টি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করেন চার দিনের এই মেলাকে কেন্দ্র করে দোগাছিয়ায়। কিন্তু এবছর করোনার প্রভাব পুরোপুরি না কাটার কারণে ভিড় কিছুটা কম। তবে বড় মিষ্টি তৈরিতে কোনো খামতি রাখেনি দোকানদারেরা. প্রতি বছরের মতো পাঁচ টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত মিষ্টিও তৈরি করেছেন তাঁরা. তবে অন্যান্য বারের তুলনায় লোক কিছুটা কম। দোল পূর্ণিমা উপলক্ষে চার দিন চার দেবদেবীর পূজা অনুষ্ঠিত হয়। আর সেই উপলক্ষ্যে দোলতলায় বসে মেলা।

মূলত দোগাছিয়া এলাকার বিখ্যাত জমিদার পরিবার রায়চৌধুরী এবাড়ির পুজোকে কেন্দ্র করেই এই মেলা অনুষ্ঠিত হয়। তবে এ মেলা এখন আর রায় চৌধুরী বাড়ির মেলাতেই সীমাবদ্ধ নেই। একটা অঞ্চলের মেলাতে পরিণত হয়েছে এই মেলা জানিয়েছেন রায় চৌধুরীর বাড়িতে এক বংশধর কাজল রায় চৌধুরী, তিনি আরও জানান দেবতাদের ভোগের জন্য মিষ্টি দেওয়া হতো আর সেই থেকেই বড় বড় সাইজের মিষ্টি তৈরি করতেন দোকানদারেরা। তারপর এটা কালক্রমে মিষ্টির মেলা হিসাবেই পরিচিতি লাভ করে।

Related posts

মেমারি ডিওয়াইএসপি অফিসে বৃক্ষরোপণ কর্মসূচি

E Zero Point

আমফানে দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ মেমারির কালসী বাজারে

E Zero Point

সাত সকালে পথদুর্ঘটনা মেমারি জিটি রোডে, আহত ৩

E Zero Point

মতামত দিন