01/03/2026 : 5:05 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

ট্রাক্টর চালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৩০ মার্চ ২০২১:


ট্রাক্টর চালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অবৈধ সম্পর্কের জেরে মদের আসরে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে খুন বলে প্রাথমিক অনুমান মৃতের পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম রাজু শেখ। বাড়ি ইংরেজবাজার থানার ৫২ বিঘা এলাকায়।

সোমবার রাত্রে বাগবাড়ি এলাকা থেকে ওই যুবকের ক্ষত-বিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। এরপরই ওই যুবককে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোররাতে মৃত্যু রাজু সেখের।

এই বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য বাদল সেখ জানান, ফোন মারফত জানতে পেরে সোমবার রাত্রে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। দুই হাত ভাঙ্গা এবং মাথায় চোট ছিল তার। হাসুয়া দিয়ে কোপানো হয়েছে। তবে কারা এর সাথে যুক্ত বা কি কারনেই বা খুন করা হয়েছে সে বিষয়ে কিছু বুঝতে পারছেন না তারা। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Related posts

সাত সকালে দুর্ঘটনা মেমারিতে, দুই পথচারী গুরুতর আহত

E Zero Point

বিজেপি কর্মীর খুনিদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ

E Zero Point

অপছন্দের মেয়ের সাথে প্রেমঃ বাবার হাতে ছেলে খুন পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন