22/07/2026 : 5:26 AM
আমার বাংলা

বুলু, আয় একবার দেখা করে যা!

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০২১:


মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড়ে দলীয় প্রার্থী মনোরঞ্জন ব্যাপারীর সমর্থনে নির্বাচনী সভায় মেজাজেই সভা করছিলেন। বাক্যবাণ ছাড়ছিলেন প্রতিপক্ষের উদ্দেশ্যে। হঠাৎ তাঁর কথায় উঠে এল গুপ্তিপাড়ার রথযাত্রার প্রসঙ্গ। বলেন, গুপ্তিপাড়ার মাহেশের রথের কথা। সেই কথা বলতে গিয়েই মমতার মনে পড়ে গেল বান্ধবী বুলুর কথা।

মমতা হঠাৎ বক্তব্যের মাঝেই বলতে শুরু করেন, আমরা সঙ্গে ছোটবেলার কাজ করত একটা মেয়ে, নাম তার বুলু। ওর বিয়ে হয়েছে গুপ্তিপাড়ায়। বুলু কি এসেছে মিটিংয়ে। আয়, বুলু একবার দেখা করে যা। মমতা বলেন, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখন বুলু খুব আসত, কতদিন দেখা হয়নি দুজনের!

মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতেই তিনি হয়তো আসেননি। খানিকক্ষণ থেমে মমতা বলে ওঠেন, না আসুক, আমার কথা নিশ্চয়ই শুনছে বুলু। আজ না হলেও কাল দেখা হবেই। পুরনো বান্ধবী বুলু, তাঁকে ভুলি কী করে! আবার গুপ্তিপাড়ায় এলেই আমার মনে হবে বুলুর কথা।

Related posts

বর্ধমানে ১৭২ ও জেলায় ৫৬১ জন করোনা আক্রান্ত

E Zero Point

পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন

E Zero Point

রাস্তার দাবিতে যুবদের অভিনব কর্মসূচি কাটোয়াতে

E Zero Point

মতামত দিন