জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ৪ অগস্ট ২০২০:
প্রত্যেক বছরই এই দপ্তরের উদ্যোগে রাখি পূর্ণিমার দিন সংস্কৃতিক দিবস হিসেবে পালন করে | তবে মহামারী করোনা আক্রমণের ফলে রাখিবন্ধন উৎসব পালন ঝুঁকিপূর্ণ | তাই উৎসবের গুরুত্ব বিবেচনা করে দিনটিকে করোনা সচেতনতার প্রচারে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে | তাই মাস্ক পরিয়ে ও স্যানিটাইজার হাতে দিয়ে এ বছর বাংলার সর্বত্র রাখিবন্ধন উৎসব পালন করছে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর |
সুতরাং সারা রাজ্যের মত মেমারি ১ নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের কালসী গ্রামে আজকের দিনে সাধারণ মানুষের হাতে স্যানিটাইজার দিয়ে এবং মুখে মাস্ক পরিয়ে দিনটি উদযাপন করলো ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর |
মেমারি১নং পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাসের কথায়, খুব অল্প সংখ্যক মানুষের জমায়েতে তারা অনুষ্ঠানটি পালন করছে | করোনা মহামারী কে আটকাতে গেলে মানুষের মধ্যে প্রথমেই দরকার সচেতনতা তাই তিনি মানুষের উদ্দেশ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার এবং মাস্ক পরা, এছাড়া বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার প্রয়োজনের কথা বলেন | এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেমারী১নম্বর ব্লকের যুব কল্যাণ দপ্তর আধিকারিক সুমিত চক্রবর্তী, মেমারি 1 নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী সভাপতি মধুসূদন ভট্টাচার্য্য, শেখ মোয়াজ্জেম, ও আরো অনেকে।
