15/07/2026 : 6:20 AM
আমার বাংলা

পশ্চিমবঙ্গে বাড়ল ২০ লক্ষের বেশি ভোটার

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ১৫ জানুয়ারি ২০২১:


পশ্চিমবঙ্গে ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছিল নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হল। নির্বাচন কমিশনের পেশ করা তথ্য অনুযায়ী এবছর রাজ্যে মোট ভোটারের সংখ্যা  ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০। ভোটার  বাড়ল ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩। আগে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮ জন। উল্লেখযোগ্য বিষয় হল বেড়েছে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যাও।

সংশোধিত তালিকায় মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪। পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬।  তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৭৯০ জন। নতুন ভোটার তালিকা অনুযায়ী আগের থেকে ভোটার সংখ্যা বেড়েছে ২.০১ শতাংশ।

এবারের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে  ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১ জনের।  নাম-সহ বিভিন্ন সংশোধন কার্য হয়েছে ১৪ লক্ষ ৪৫ হাজার ৬৭২ জনের। এছাড়াও মোট সার্ভিস ভোটার আছে এবারের তালিকায় ১ লক্ষ ১২ হাজার ৬৪২ জন।

প্রতিবারের মতো এবারও জানুয়ারি মাসের ১৫ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও  নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সম্ভবত রাজ্যে আসছে চলতি  মাসেই। তাই তার আগে তড়িঘড়ি নিজেদের ঘর গোছাতে ব্যস্ত এখন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। নির্বাচন কমিশন সূত্রে খবর গ্রীষ্মের দাবদাহে এবারে আর মানুষকে কষ্ট পেতে হবে না, এবারে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন হবে অনেক আগেই।

চড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও কমিশন জানিয়েছে, এখনও কোন ব্যক্তি ভোটার তালিকায় নাম তুলতে চাইলে বা কোন বিষয় সংশোধন করতে চাইলে তা অনলাইন ও অফলাইনে করার সুবিধা থাকবে।  এই নাম সংযুক্তিকরণ এর কাজ করা যাবে সংশ্লিষ্ট এলাকায় নোটিফিকেশন হওয়ার আগের দিন পর্যন্ত।

Related posts

সংবাদ মাধ্যমের নতুন যুগ, ডিজিটাল মিডিয়া

E Zero Point

করোনাকালে বৈশাখী উৎসব কমিটির মানবিক মুখ

E Zero Point

বামপ্রার্থীর সমর্থনে সংযুক্তমোর্চার পথসভা ও অবস্থান

E Zero Point

মতামত দিন