22/07/2026 : 5:24 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমগরাহুগলি

মগরায় সুকান্ত পল্লীতে প্রভু শ্রী রাম চন্দ্রের পুজা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মগরা, ৪ অগাষ্ট, ২০২০:


করোনা মহামারীর প্রকোপ কমাতে রাজ্য জুড়ে লকডাউন ডেকেছে রাজ্য সরকার। এর মধ্যেই বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে অযোধ্যা রাম মন্দির ভুমি পুজার সমর্থনে হোম যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। এর অন্যথা ঘটল না মগরাতেও।

হুগলী জেলার মগরা সুকান্ত পল্লী মাঠে অনুষ্ঠিত হলো শ্রী রামচন্দ্র দেবের পূজা। আজ অযোধ্যার রাম জন্ম ভূমিতে রাম মন্দিরে ভূমি পুজো হয় তার পাশা পাশি সারা দেশে এই পুজোর আয়াজন করা হয়। বিজেপির আই টি কনভেনার নিখিল চন্দ্র হাওলাদার এর উদ্যেগে এই পুজো হয়। লক ডাউন এর কারণে বাইরের কোনো প্রতিনিধি ছিলেন না।উপস্থিত ছিলেন বিজেপির লোকাল নেতৃত্ব বৃন্দ। ও হিন্দু জাগরণ মঞ্চের বিভিন্ন নেতৃত্ব। উপস্থিত ছিলেন মগরা প্রাক্তন সভাপতি সঞ্জয় রায়।বিজেপি সদস্য তরুণ কান্তি ঘোষ,বুদ্ধদেব সাধুখাঁ এবং বিভিন্ন পদাধিকারী। শ্রী রাম চন্দ্রের পূজায় বিজেপি কর্মী ও সাধারণ মানুষের মধ্যে এক উন্মাদনা চোখে পড়ার মতো। যদিও লক ডাউন বিধি ও সসামাজিক দূরত্ব মেনে এই অনুষ্ঠানের আয়াজন করেন উদ্যেক্তারা।

Related posts

একুশে স্মারক স্তম্ভ উদ্বোধন মেমারিতে

E Zero Point

আন্তর্জাতিক পুরস্কারে সম্মাণিত মেমারির মেয়ে

E Zero Point

একই দিনে নাবালিকাকে তিনবার ধর্ষণঃ জামালপুরে গ্রেপ্তার যুবক

E Zero Point

মতামত দিন