27/08/2026 : 1:10 PM
আমার বাংলাউত্তর বঙ্গ

লকডাউনে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কড়া নজর

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, শিলিগুড়ি, ৫ অগাষ্ট ২০২০:


করোনা ভাইরাস সংক্রমণ রোধে আজ রাজ্যে চলছে সম্পূর্ণ লকডাউন। উত্তরবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়িতে লকডাউন এর প্রভাব সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই শুনশান শিলিগুড়ির রাস্তা। হিলকার্ট রোড সেবক রোড বিধান রোড বর্ধমান রোড শহরের বিভিন্ন প্রান্তে পুলিশের টহলদারি চোখে পড়ার মতন। শহরের গুরুত্বপূর্ণ মোড় হাশমি চকের নাকা চেকিং শুরু হয়েছে সকাল থেকেই। রাস্তায় বের হওয়া মানুষদের বাড়ি থেকে বার হওয়ার কারণ যাচাই করেই ব্যারিকেড পার হতে দিচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কর্মীরা। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ভ্যানের উপস্থিতি লক্ষ্য করা যায়। অযথা রাস্তায় যারা ঘোরাঘুরি করছে তাদেরকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় লকডাউন অবমাননা করে দোকানপাট খুলে বসেছে তাদেরকেও দোকান বন্ধ করে দিতে বলা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে দোকানদার কেউ গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যাচ্ছে কেউ কোনভাবে লকডাউন উপেক্ষা করে ও স্বাস্থ্য বিধি ভেঙে রাস্তায় বের হচ্ছেন তাদের জন্য প্রশাসন তৎপর রয়েছে
শিলিগুড়ি পুলিশ।

Related posts

১০০ বছর আগেকার মহামারীর স্মৃতি কালনায়

E Zero Point

টোলপ্লাজায় টোল রোডে মালবাহী গাড়িতে আগুন

E Zero Point

নবম- দশমের ফল মিলিয়ে মাধ্যমিকের রেজাল্টঃ মধ্যশিক্ষা পর্ষদ

E Zero Point

মতামত দিন