22/07/2026 : 11:37 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ৫ মে ২০২১:


জয়ী হওয়ার পর কর্মীদের সাথে নিয়ে কর্মী সম্মেলন করলেন মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য।  এদিন মেমারির শহরে উৎসব বিয়ে বাড়িতে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।


মেমারি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রায় ২৩ হাজার ভোটে জয়ী হয়েছে। তার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুসূদন ভট্টাচার্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে কর্মীদের পাশে থেকে মেমারি বিধানসভা বাসীদের আরো সমৃদ্ধ করার ব্যাপারে বদ্ধ পরিকর বলে জানান।

তিনি বলেন কেউ যদি আমার নাম করে কোন অসাধু কাজ করে তাহলে তাহলে সঙ্গে সঙ্গে যেন আমাকে ফোন করে জানানো হয়., এবং আজকের পর থেকে আমরা কেউ যেন আমি আমি না করে আমরা আমরা করি। তৃণমূল কংগ্রেস কর্মীরাও মধুসূদন ভট্টাচার্যকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানায়। আগামী ৭ ই মে মধুসূদন ভট্টাচার্য শপথ নেবেন।


এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, মেমারি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশীষ ঘোষ দোস্তিদার, মেমারি পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম, মেমারি দু’নম্বর ব্লক সভাপতি মোহাম্মদ ইসমাইল, মেমারি ১ নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি জিতেন্দ্র সিং, মেমারি দু’নম্বর ব্লক যুব সভাপতি হিমাদ্রি মন্ডল, সহ অন্যান্য নেতৃত্ব। সম্মেলনের সমাপ্তি হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে।

 

Related posts

টিচার্স ট্রেনিং কলেজে বসন্ত উৎসব এবং পুনর্মিলন উৎসব

E Zero Point

এই প্রথম করোনা আক্রান্তের মৃত্যুতে মন্তেশ্বর এলাকা জুরে আতঙ্ক

E Zero Point

করোনা যোদ্ধাদের সম্মানজ্ঞাপন করলেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা

E Zero Point

মতামত দিন