29/05/2026 : 2:30 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

বৃক্ষরোপন কর্মসূচী হুগলীতে

জিরো পয়েন্ট নিউজ-সুব্রত দে, মগরা, ৫ জুন ২০২১:


বিশ্ব পরিবেশ দিবসে সৃজন পরিবারের কর্ণধার শীলা গুহর উদ্যোগে কোভিড ভলান্টিয়ার টিম একত্রিত হয়ে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করে।প্রতিটি ভোলেনটিয়ার কে একটি করে গাছ দেওয়া হয় । তারা নিজেদের বাড়ীতে এই গাছ বসাবে।বেশ কিছু শিশু ও ছাত্র-ছাত্রী দের হাতে গাছ তুলে দেওয়া হয়। শিশু মনে গাছের প্রতি আগ্রহ তৈরি করা এবং গাছের গুরুত্ব সম্পর্কে তাদের মনে এক সচতনতা তৈরি করাই ছিল আজকের অনুষ্ঠানের মূল লক্ষ।

ত্রিবেণী, বাঁশবেড়িয়া ,মগরা চন্দ্রহাটি,বান্ডেল,চুঁচুড়া, পাণ্ডুয়া,মহানাদ,খামারগাছি জিরাট পর্যন্ত এক বিরাট অঞ্চলে আজ বৃক্ষ রোপনের কর্ম সূচি নেওয়া হয়, সপূর্ণ কোভিড বিধি মেনে। বিগত বেশ কয়েক বছরে এলাকার বড়ো বড়ো অনেক গাছ ভেঙে গেছে তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপন অপরিহার্য।

মগরা থেকে পাণ্ডুয়া পর্যন্ত জিটি রোডের দুপাশে বড়ো বড়ো গাছ হঠাৎ শুকিয়ে যাচ্ছে তার কারণ নিয়ে উদ্বেগ প্ৰকাশ করছেন উদ্যোগতারা। এই কাজে এগিয়ে এসেছে লায়ন্স ক্লাব পাণ্ডুয়া,মডার্ন স্পোর্টস ক্লাব, অভিপ্রায়, ভোরের আলো, রঙিন পথ. এছাড়া রেড ভলান্টিয়ার,বিজ্ঞান মঞ্চ তাদের সহযোগি। মগরা পুলিশ ও বাঁশবেড়িয়া পৌরসভা তাদের উৎসাহিত করেছে।

Related posts

দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নয়, দুর্গাপুরের অ্যালয় স্টিল প্লান্টের বেসরকারীকরন

E Zero Point

প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার অন্নসেবা

E Zero Point

পঞ্চায়েত প্রধানকে কাজ করতে দিচ্ছে না শাসকদলের দুষ্কৃতীরা

E Zero Point

মতামত দিন