26/08/2026 : 4:44 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

জামাইষষ্ঠী উপলক্ষে ফাঁকা বাড়িতে গভীর রাতে চুরির চেষ্টা

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৭ জুন ২০২১: 


জামাইষষ্ঠী উপলক্ষে বাড়ির লোকরা গিয়েছিল শ্বশুরবাড়ি। আর সেই সুযোগে ফাঁকা বাড়ি থাকার ফলে গভীর রাতে চুরির চেষ্টা। পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত ভাতশালা গ্রামে বাড়ির দরজা আলমারি ভাঙচুর করে চুরির চেষ্টার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্।

ভাতশালা গ্রামের বাসিন্দা সঞ্জয় ঘোষ গতকাল জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়ি গিয়েছিলেন, যার ফলে বাড়িতে কেউই ছিল না আর সেই সুযোগেই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে রেখে বাড়ির তালা ভেঙে ঢুকে আলমারি লকার ভেঙে জিনিসপত্র ছড়িয়ে দিয়ে চলে যায়।

বৃহস্পতিবার সঞ্জয়বাবু জানান প্রতিবেশীদের থেকে খবর পেয়ে এসে পুরো বিষয়টি দেখি। এখনো কত কী চুরি গেছে তা বুঝে উঠতে পারছি না। তবে এই এলাকায় বারবার চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে, স্থানীয় প্রতিবেশীরা তারা জানান লকডাউনের কড়াকড়ি বিধিনিষেধের ফলে অনেক লোকই কাজ হারিয়েছে, ফলে এলাকায় চুরি বাড়ছে। গত কয়েক দিন আগে চুরি হয়েছিল এই এলাকায় যার ফলেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Related posts

চার হাজার কোটি টাকার পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পঃ দুর্নীতির আশঙ্কা থেকেই যাচ্ছে

E Zero Point

মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ীর শহীদ স্মরণ

E Zero Point

‘নাগরিক দিবস’ হিসেবে পালিত হবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস : মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

মতামত দিন