26/02/2026 : 5:39 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্রবল বর্ষণে মেমারি তারকেশ্বর ১৩ নম্বর রাজ্য সড়কে ধস

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৭ জুন ২০২১:


মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টি। প্রবল বর্ষণে মেমারি তারকেশ্বর ১৩ নম্বর রাজ্য সড়কে ধস। বুধবার রাতে বৃষ্টি হলে রাস্তার একাংশ ধসে বিপত্তির আশঙ্কায় এলাকাবাসীর।
পাশেই রয়েছে মেমারি গভমেন্ট পলিটেকনিক কলেজ। অথচ পাশেই থাকা ব্রীজটি রয়েছে উন্মুক্ত। নেই কোন গার্ড ওয়াল। ফলত যেকোনো মুহূর্তে বড়োসড়ো বিপত্তির আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা চাইছেন অবিলম্বে গার্ডওয়াল দিয়ে রাস্তাটির রক্ষণাবেক্ষণ করুন কর্তৃপক্ষ। যদিও এ বিষয়ে নিমুর দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহির হসেন সরাসরি পিডব্লুডি কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছেন। তিনি আরো বলেন এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

স্থানীয় বাসিন্দা দীপঙ্কর ভান্ডারী বলেন, মেমারি তারকেশ্বর রাজ্য সড়কটি প্রায় তিন বছরেরও বেশি সময় হয়েছে নির্মাণ কাজ শেষ হয়েছে। গতবছর এই একই সময়ে রাস্তার প্রায় দুশ মিটারের জুড়ে ধ্বস নামে। বিভিন্ন আন্দোলনের পর কর্তৃপক্ষ নির্মাণ করে, যদিও সম্পূর্ণ অংশটি গার্ড ওয়াল দেওয়ার পরিকল্পনা থাকলেও আংশিক সম্পন্ন করার পর তারা চলে যায়। বারংবার তাদেরকে বলার পরেও কোনো কাজ হয়নি।

অপর এক ব্যক্তি হীরালাল বালা বলেন, ওই এলাকায় যদি শীঘ্রই কর্তৃপক্ষ নজর না দেয় তাহলে উত্তর কৈলাসপুর তথা মেমারি গভমেন্ট পলিটেকনিক কলেজের সঙ্গে মেমারি এবং দু নম্বর জাতীয় সড়কের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

প্রসঙ্গত এই মেমারি তারকেশ্বর ১৩ নম্বর রাজ্য সড়কে দুই নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত হয়েছে।এলাকাবাসী আশঙ্কা দ্রুত যদি প্রশাসন হস্তক্ষেপ না করে সে ক্ষেত্রে বৃহস্পতিবার রাতেও যদি অবিরাম বর্ষণ হতে থাকে, তাহলে বড়োসড়ো বিপত্তির আশঙ্কা থাকছে।অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তান্তর দাবি করছেন এলাকাবাসীরা।

Related posts

জাতীয় সড়কে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু তরুণ ইঞ্জিনিয়ারের

E Zero Point

নিখোঁজ কিশোরের গলা-পচা দেহ উদ্ধার মেমারির করোন্দা গ্রামে

E Zero Point

দুয়ারে সরকার শিবিরে কর্তব্যরত পুলিশ কর্মীদের সম্মাননা জ্ঞাপন

E Zero Point

মতামত দিন