07/09/2026 : 3:48 AM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

বিয়ের দাবিতে ধর্নায় যুবতী

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২১ জানুয়ারি ২১২১:


বিয়ের দাবিতে ধর্নায় বসলো এক উনিশ বছর বয়সের যুবতী l ঘটনাস্থল এবার ময়নাগুড়ি থানার ১ নং সাপটিবাড়ি অঞ্চলের জবরামালি এলাকায় l জানা গেছে, জবরামালির যুবক সুব্রত রায়ের সাথে, ওই মেয়েটির দেড় বৎসরের প্রেমের সম্পর্ক l ইদানিং বিয়ের কথা বললে,ওই যুবক নানা অছিলায় বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, ফলে একরকম বাধ্য হয়ে, ছেলের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসে যুবতী l যুবতীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ঘনিষ্ট সম্পর্কে লিপ্ত হয়েছেন তারা, যদিও এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখেনি সংবাদ মাধ্যম l যুবতীর আরো দাবি, এর আগেও তিনি ছেলের বাড়িতে এসেছিলেন সেবার তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় ছেলের পরিবারের লোকেরা l আজ ফের ওই যুবক কে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে ধর্নায় বসে যুবতী, এই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সুব্রত রায় নামের ওই যুবক l মেয়েটির দাবি যতক্ষণ না পর্যন্ত ছেলের সাথে তার বিয়ে দেওয়া হচ্ছে না, ততক্ষন পর্যন্ত সে এখান থেকে নড়বে না l এদিন ঘটনাস্থলে ছেলের পরিবারের কর্তা অনুপস্থিত ছিল তাই তাঁদের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি l

Related posts

চালের দানায় ভারতের মানচিত্র অঙ্কন করে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ আলিপুরদুয়ায়ের স্নেহার

ezeropoint +91 7797331771

অরঙ্গাবাদে অনুষ্ঠিত হল সাহিত্য পত্রিকা এবং একক বই উদ্বোধন, সাহিত্য আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান

ezeropoint +91 7797331771

কৃষক সুরক্ষা অভিযানে মুস্থলীতে জেপি নড্ডার সভার প্রস্তুতি তুঙ্গে

ezeropoint +91 7797331771

মতামত দিন