31/08/2026 : 1:00 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

নারায়ণপুরে অস্থায়ী কাঠের ব্রিজ করে দিয়ে যোগাযোগ ব্যবস্থা চালু হল

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১৭ জুন ২০২১:


প্রবল বৃষ্টির জেরে ভাতারের নারায়ণপুরে বুধবার অস্থায়ী ব্রিজ ভেঙে গেছিলো।
যার ফলে ভাতারের সঙ্গে প্রায়ই তিনটি গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গুসকরা ও বর্ধমানের সঙ্গে।

এর ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন। এমনকি পায়ে হেঁটে যাওয়া যাচ্ছিল না।

গতকালই পরিদর্শন করে গেছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী। আজ সাইকেল মোটরসাইকেল ও টোটো যাতায়াত করার মত কাঠের অস্থায়ী ব্রিজ করে দিলেন বিধায়ক খুশি এলাকার মানুষ।

বিধায়ক জানান যে এই কাঠের ব্রিজ দিয়ে যোগাযোগ ব্যবস্থা শুরু করা হল। খুব তাড়াতাড়ি পিডব্লুডি এর উদ্যোগে এই বিরিজ মেরামতি হয়ে যাবে আবার আগের মত যোগাযোগব্যবস্থা শুরু হবে।

এদিকে পিডব্লুডি আধিকারিক ২৪ ঘন্টা পর ঘটনাস্থলে আসায় স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান।

Related posts

১০০ দিনের কাজ চালু করার স্বীকৃতি আদায় মহিলাদের

E Zero Point

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক আলোচনা চক্র

E Zero Point

রক্তদান শিবির মেমারিতে

E Zero Point

মতামত দিন