30/08/2026 : 2:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

রক্তদান শিবির মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৬ মে ২০২৪ :


বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ মেমারি ১ পশ্চিম এরিয়া সমন্বয় কমিটির উদ‍্যোগে রবিবার সকালে মেমারি সোমেশ্বরতলা আটচালায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট চিকিৎসক ডা. অভয় সামন্ত, প্রাক্তন বিধায়ক সন্ধ‍্যা ভট্টাচার্য।

সিআইটিইউ মেমারি ১ পশ্চিম এরিয়া সমন্বয় কমিটির সভাপতি বৈদ্য়চরণ লাহা বক্তব্যে বলেন গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের মধ্যে ও লোকসভা নির্বাচনী কর্মসূচীর ব্যস্ততার কারণে রক্তদান শিবির না হওয়ায় ব্ল্যাডব্যাঙ্কগুলি রক্তশূণ্যতায় ভুগছে। জরুরী প্রয়োজনে মানুষের জীবন বাঁচানোর তাগিদে এই রক্তদান শিবির করা হয়।

সিআইটিইউ মেমারি ১ পশ্চিম এরিয়া সমন্বয় কমিটির সম্পাদক পিয়ুষ বিশ্বাস জানান, রক্ত সংগ্রহে সহযোগিতা করেন বর্ধমান শহীদ শিব শংঙ্কর সেবা সমিতি। শিবিরে ১৬ জন মহিলা সহ মোট ৫৮ জন স্বেচছায় রক্তদান করেন।

Related posts

মঙ্গলকোট বিধানসভার প্রার্থী অপূর্ব চৌধুরী ভোটের প্রচার করলেন ঝিলু গ্রামে

E Zero Point

অন্যরকম ভাঁইফোটার আয়োজনে “হেল্প”

E Zero Point

তৃণমূলের সভায় জনজোয়ার বড়ঞায়

E Zero Point

মতামত দিন