30/08/2026 : 12:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ডাক বিভাগ কর্মচারী ইউনিয়নের সম্মেলন

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৬ মে ২০২৪ :


ভারতীয় ডাক বিভাগ কর্মচারী ইউনিয়ন বর্ধমান ডিভিশনের তিনটি শাখার কর্ম পরিষদ গঠন উপলক্ষে এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পূর্বস্থলী স্টেশন সংলগ্ন কমিউনিটি হলে এদিন রবিবার। এদিন রবিবার বেলা দশটা থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে সন্ধ্যা পর্যন্ত। মূলত ডাক বিভাগ কর্মচারী ইউনিয়নের NUGDS, NUPE POSTMEN MTS, ও NAPE গ্রুপ সি বিভাগের কর্ম পরিষদ গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে এ দিন রবিবার বেলা দুটো নাগাদ NUPE পোস্টম্যান MTS বর্ধমান ডিভিসানের সেক্রেটারি চিন্ময় মিস্ত্রি তিনি জানান বর্ধমান ডিভিশনের তিনটি বিভাগের দু’বছর অন্তর কর্মপরিষদ গঠন হয় সেই মতন এবছর পূর্বস্থলীতে এই কর্ম পরিষদ গঠন হচ্ছে। হাজির ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পোস্টম্যান কর্মচারী ইউনিয়নের তরফে দীপক পাল, মনোজ দত্ত চিন্ময় মিস্ত্রি সহ বিশিষ্টজনেরা।

Related posts

ভাতারের আমবোনাই গাড়ি অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার

E Zero Point

আবাস প্লাস যোজনার তালিকা নিয়ে অসন্তোষঃ মেমারি ব্লক অফিসে বিক্ষোভ

E Zero Point

বৃষ্টিতে ভেসে গেল দোকান, নিঃস্ব মঙ্গলকোটের যুবক

E Zero Point

মতামত দিন