29/08/2026 : 6:32 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে বিজেপি নেতা খোকন সেনকে আটক করলো পুলিশ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৮ জুন ২০২১:


বর্ধমান দক্ষিণ বিধানসভার বিজেপির কো -কনভেনার বিশ্বজিৎ সেন ওরফে খোকন সেনকে আটক করলো বর্ধমান থানার পুলিশ । বিজেপি সুত্রে জানা গেছে বর্ধমান শহরের ৩ নম্বর ইছলাবাদ থেকে আটক করা হয়েছে খোকন সেন কে। উক্ত ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য বর্ধমান শহরে । পুলিশের ভূমিকার প্রতি ক্ষোভ জানিয়েছেন জেলা বিজেপির নেতৃত্ব । বর্ধমান থানা সূত্রে জানা গেছে এই নেতার বিরুদ্ধে একাধিক হিংসার ঘটনায় প্ররোচনা দেওয়া এবং জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ সেই সমস্ত অভিযোগের তদন্ত করছিল। ভোট পূর্ববর্তী এবং পরবর্তী বেশ কিছু অভিযোগের ভিত্তিতে বিজেপির এই নেতাকে আটক করা হয়েছে।

 

Related posts

বিজেপি নেতা খোকন সেনকে বর্ধমান জেলা আদালতে তোলা হলো

E Zero Point

তিন দিনব্যাপী স্বর্গীয় রাম চন্দ্র ঘোষ স্মৃতি ফুটবল ট্রফি

E Zero Point

বসিরহাটের আম্ফান পীড়িত মানুষের মধ্যে ত্রাণ বিলি করলেন গাইঘাটার বাম ছাত্র-যুবরা

E Zero Point

মতামত দিন