30/08/2026 : 2:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে জেসিবি ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

জিরো পয়েন্ট নিউজ – শেখ রতন, বর্ধমান, ১৯ জুন ২০২১:


জেসিবি ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে শনিবার বর্ধমান শহরের মেহেদিবাগান এলাকায়।এদিন দুপুর ১২টা নাগাদ এক সাইকেল আরোহী বর্ধমান স্টেশনের দিক থেকে মেহেদী বাগানের দিকে আসছিলেন। সেই সময় উলটো দিক থেকে আসছিল একটি জেসিবি। প্রত্যক্ষদর্শীরা জানান সাইকেল আরোহী জেসিবির চাকার নিচে সাইকেল নিয়ে পরে যান।ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর। জেসিবির চালককে ধরে ফেলে স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে পুলিশ এসে জেসিবি সহ চালককে আটক করেছে। মৃতের পরিচয় এখনো জানা জায়নি,তবে মৃত ব্যক্তি বর্ধমান শহরের এক নম্বর ওয়ার্ডের কলেজমোর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা পুলিশ সূত্রে জানা যায় মৃতের বয়স অনুমানিক ৫০বছর ।

Related posts

প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ

E Zero Point

মন্তেশ্বরের শিক্ষিত বেকারদের কাজ চায়ঃ অনুপম ঘোষ

E Zero Point

সরকারের উদ্যোগে ন্যায‍্য মূল্য ধান কেনা শুরু

E Zero Point

মতামত দিন