07/09/2026 : 3:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে উত্তেজনাঃ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন দুষ্কৃতীদের

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১২ জুলাই ২০২১:


প্রতিদিনের মত আজও পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের কাশেম নগর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে একাই বাড়ি ফিরছিলেন সিউর গ্রামে লাকুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম দাস।

কেউ দাদা বলে ডেকে মোটরসাইকেল দাঁড় করান। সেই দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে খুন করে অসীম দাস কে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।


খবর পেয়ে ঘটনাস্থলে আসে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী সহ তৃণমূল নেতৃত্ব। বিধায়কের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছে আমার অঞ্চল সভাপতি অসীম দাস।

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে মঙ্গলকোট থানার।

Related posts

কৃষি কালা কানুন বাতিল, মেমারিতে মিষ্টিমুখ

ezeropoint +91 7797331771

রেশনের চাল আটক মঙ্গলকোটে

ezeropoint +91 7797331771

পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ প্রয়াত চিন্ময়ের পরিবারের পাশে

মতামত দিন