27/02/2026 : 3:19 PM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ তোমার বিরহে


অমিয় কুণ্ডু


চোখের অশ্রু সাগরে দিয়েছে ডুব
একলা বিহঙ্গ বিরহে নিশ্চুপ।
প্রতিটি পলক পেতেছে প্রেমের ফাঁদ
আকাশে কাঁদে বেদনা বিধুর চাঁদ।
এ মৌনতা সরব জীবন গানে
এ মৌনতা বিবশ তোমার ধ্যানে।
বাদুলে বাতাসে এ কোন মরমী দোলা
কানে কানে বলে–
জন্ম-মৃত্যু ভবের নিত্য খেলা।
জীবন অধরা জন্ম -মৃত্যু ক্ষণে
জীবন ছুটেছে মহা জীবনের টানে।
জীবন নয় তো ক্ষণিকের আলো–মহালোকের ধারা
এ বিশ্বাসে নিতি প্রত্যয়ী আকাশের ধ্রুবতারা।
(তবু ) স্মৃতির বৃষ্টি ভেজায় হৃদয়পুর
মাটির গন্ধে চোখ মেলে দেয় সৃজনের অঙ্কুর।
তোমার চেতনে বুনেন আমার জীবন কাব্যগাথা
তুমি সত্য তুমি সুন্দর তুমি অনন্য কবিতা। ♦



দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন



Related posts

ছোটদের গল্পঃ দুই বোন

E Zero Point

আইপিএস সুখেন্দু হীরার ‘জঙ্গলমহলের ডায়েরি’ প্রকাশ

E Zero Point

পল্লিকবির ১৪১ তম জন্মবার্ষিকী পালনে কুমুদ সাহিত্য মেলা কমিটি

E Zero Point

মতামত দিন