12/07/2026 : 7:39 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কৃষক, খেতমজুর ও শ্রমিকদের বিক্ষোভ অবস্থান মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৮ জুলাই ২০২১:


মেমারি ১ পশ্চিম ও পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে বুধবার বিকেলে বামুন পাড়া মোড়ে ১১ দফার দাবিতে কৃষক, খেতমজুর ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ, দেশ বাঁচাও, বিজেপি হটাও। কর্মসূচি হয়। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন, কমরেড আন্তাজ আলি দফাদার। বক্তব্য রাখেন, সুনিল বনিক, জয়দেব ঘোষ, অমিতাভ চৌধুরী, পিযুষ বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ।

এদিনের সভা মঞ্চ থেকে অমিতাভ চৌধুরী বলেন আজ ভারত সংকটময় পরিস্থিতিতে দাড়িয়ে রয়েছে। একথায় ধংসের মুখে দাঁড়িয়ে আছে ভারতের জনগন। মেমারি এলাকা শুধু নয় গোটা ভারতবর্ষের মানুষ যে কোন পেশায় কর্মরত, কেউ আজ ভালো নেই।

ভারতের আজ যে পরিচালক মন্ডলী আছেন তারা কেউ সমস্যা সমাধানের দিকে দৃষ্টিপাত করছেন না। ভারতবর্ষের শতকরা প্রায় ৭২ শতাংশ মানুষ, কৃষির ওপর নির্ভর করে আছেন। কিন্তু এই কৃষি কাজের সঙ্গে যুক্ত মানুষ অর্থনৈতিক দিক থেকে আজ আর ভালো নেই। লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কৃষিক্ষেত্রে ভীষণভাবে সমস্যায় ফেলেছে অবিলম্বে সেদিকে দৃষ্টি দিক কেন্দ্রীয় সরকার একইসঙ্গে পেট্রোল ডিজেলের উপর থেকে রাজ্য তার ট্যাক্স এর পরিমাণ কমাক।

Related posts

বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূলের যুব সভাপতি

E Zero Point

রেড ভলেন্টিয়ারস দের উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

কালনায় আন্তর্জাতিক শিশু দিবস পালিত

E Zero Point

মতামত দিন