29/08/2026 : 10:43 PM
অন্যান্য

অনুগামীদের অপদস্থ করার চেষ্টা করলে, মেরে হাড়গোড় সমান করে দেবোঃ বিধায়ক

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৩০ জুলাই ২০২১:


রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কোবির বৃহস্পতিবার বিকেলে রেজিনগর বিধানসভার অন্তর্গত শক্তিপুরের তৃণমূল কংগ্রেসএর ব্যানারে আয়োজিত সংবর্ধনা সভায় রীতিমতো হুংকার ঝাড়লেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীকে এবং বেশ কিছু নীতিবাক্য শোনালেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কোবির।

হুমায়ুন কোবির এদিন তার বক্তব্যের মাধ্যমে বললেন তিনি নীতিগতভাবে তারে জায়গাতে পরিষ্কার কিন্তু রেজিনগর এর বিধায়ক রবিউল আলম চৌধুরী তৃণমূল কংগ্রেসের কাছে আসি লক্ষ (৮০০০০০০) টাকার বিনিময় বেলডাঙ্গার গরুর হাটে গরু যেরকম ভাবে বিক্রি হয় সেভাবে রবিউল আলম চৌধুরী কার্যত বিক্রি গেছিলেন রাজ্যের শাসক দলের কাছে।

পাশাপাশি হুমায়ুন কোবির আরো বলেন তার অনুগামীদের যদি কেউ অপদস্থ করার চেষ্টা করে তাহলে তাদের মেরে হাড়গোড় সমান করে দেবেন তিনি। হুমায়ুন কোবিরের এই মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে নতুন করে চর্চা আর সেই চর্চা নিয়ে জেলার রাজনীতিতে নতুন ভাবে পারদ চড়তে শুরু করেছে।

 

Related posts

মেমারি করোনা আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা সকলের রিপোর্ট নেগেটিভ

E Zero Point

জমিতে বিষ দেওয়ার ধান মেরে দেওয়ার অভিযোগে ভাতারে ব্যাপক উত্তেজনা

E Zero Point

২০ এপ্রিল থেকে খুলে যাচ্ছে কোন কোন পরিষেবা? দেখে নিন নতুন তালিকা

E Zero Point

মতামত দিন