08/09/2026 : 7:16 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপল বিলি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, জামালপুর,  ৩০ জুলাই ২০২১:


কয়েকদিনধরে মুষলধারায় বৃষ্টিতে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের যে সমস্ত মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব পরিবারের জন্য ত্রিপল বিলি করা হলো।
জামালপুরের বিধায়ক অলোক মাঝির সহায়তায় ব্লক পার্টি অফিস থেকে শুক্রবার ১৩ টি অঞ্চল প্রধান ও নেতৃত্বদের হাতে ২০ টি ত্রিপল তুলে দেওয়া হয়।

জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খান জানান যে, মমতা ব্যানার্জীর অনুপ্রেরণাকে পাথেয় করে আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তৃণমূল সরকার একটি মানবিক সরকার সমস্ত বিপদে মানুষের পাশে থাকবে তৃণমূলের কর্মীবৃন্দ।

উক্ত ত্রিপল বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ব্লক মহিলা নেত্রী মিঠু মাঝি সহ অন্যান্যরা।

Related posts

সিঙ্গুরে আমফানের ক্ষতি পূরণের সাহায্য চাইতে গিয়ে এক মহিলাকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ezeropoint +91 7797331771

দক্ষিণ দামোদরের বাস বর্ধমান শহরে প্রবেশে বাধা

ezeropoint +91 7797331771

আন্তঃরাজ্য ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল দিল্লি

মতামত দিন