26/02/2026 : 4:00 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কান্দিতে নদীর জলস্তর বাড়তে থাকায় জলমগ্ন বিভিন্ন গ্রাম

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১ অগাষ্ট ২০২১:


মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর অঞ্চলের সোনাভারুই, বৈদ্যনাথপুর, কথায় সহ বেশ কিছু এলাকা প্লাবিত। প্রসঙ্গত লাগাতার বৃষ্টির কারণে মৌরাক্ষী ও কানামৌরাক্ষী নদীতে জলস্তর বাড়তে থাকায় বেশ কিছু এলাকায় প্লাবনের চিত্র উঠে আসছে। বড়ঞা ব্লকের সুন্দরপুর অঞ্চলে একাধিক গ্রামের পাশাপাশি বিঘার পর বিঘা ধানিজমি বর্তমানে জলের তলায়।

গ্রামের প্রধান সড়ক থেকে শুরু করে গোটা গ্রামে বন্যার জলে ঢুকতে থাকায় ব্যাপক আতঙ্কিত এলাকার আট থেকে আশি। এলাকার বেশ কিছু বাড়িতে ইতিমধ্যে বন্যার জল ঢুকতে শুরু করেছে যার জেরে চরম বিপন্নতার সঙ্গে দিন কাটাতে হচ্ছে সুন্দরপুর এর বেশ কিছু গ্রামবাসীকে।

গ্রামবাসীরা চোখের পলক না ফেলে এখন বর্তমানে রাতদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করছে জল কমানোর আশায়। এরকমভাবে জলস্তর বাড়তে থাকলে আগামী দিনে ভয়ানক বন্যা আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে এলাকাবাসীরা।


আপনার এলাকার বিভিন্ন খবরাখবর জানতে-
♦ facebook লাইক ও ফলো করুন :  https://www.facebook.com/zeropointpublication
♦ dailyhunt ফলো করুন : ZERO POINT ( https://dailyhunt.in/news/india/bangla/zero+point-epaper-zpoint )
♦ youtube চ্যানেল ZERO POINT NEWS সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA
♦ দেশ-বিদেশের খবরাথবর সাথে সাহিত্য-বিনোদন মূলক খবর জানতে সাবস্ক্রইব করুন আমাদের
♦ ওয়েবসাইট  http://www.ezeropoint.net
♦ আপনার এলাকার বিভিন্ন সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471
♦ স্বল্পমূল্যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংস্থার প্রচারের জন্য বিজ্ঞাপন দিন আমাদের সংবাদ মাধ্যম ZERO POINT – এ যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471

Related posts

অবহেলায় পড়ে থাকা আহিরণ বিল ও পাখিরালয়ে পরিযায়ী পাখীদের সমাগম

E Zero Point

মন্তেশ্বরে বাঁকা নদীতে মৃতদেহ উদ্ধার

E Zero Point

১০০ দিনের কাজের আত্মসাৎ করা টাকা ফেরতের মুচলেকা বুথ সভাপতি ও সুপারভাইজারের

E Zero Point

মতামত দিন