06/06/2026 : 10:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

এটিএম জালিয়াতি কান্ডঃ ঝাড়খন্ড থেকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  হুগলি, ৩ অগাষ্ট ২০২১:


এটিএম জালিয়াতি কান্ডে এক ব্যাক্তিকে ঝাড়খন্ড থেকে গ্রেপ্তার করলো গুড়াপ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,ধনিয়াখালির গুরবারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের
বালিডাঙ্গা গ্রামের,সীতারাম স্মৃতি মন্দির নামক একটি আশ্রম আছে।যেখানে গত কয়েক মাস যাবত ঝাড়খন্ড নিবাসি দাদা বিনয় পাঠক ও ভাই নারান পাঠক দুজনে কাজ করতেন।অভিযোগ গত জুন মাসে শরীর খারাপ বলে ভাই নারান পাঠক আশ্রমের গুরুজির এ টি এম কার্ডটি চুরি করে ঝাড়খন্ড চলে যায়। কিন্তু দেখা যায় জুলাই মাসের ১৪ ও ১৫ তারিখে ঐ আশ্রমের গুরু ত্রিদন্ডী স্বামী চন্দ্রমহন মহারাজের এটিএম থেকে প্রায় ৭৭ হাজার টাকা তোলা হয় ঝাড়খন্ডের একটি এটিএম থেকে।তরিঘরি তিনি ব্যাঙ্ক ও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।


গুড়াপ থানার পুলিশ তদন্তে নেবে জানতে পারে ভাই নারান পাঠক এই কাজ করেছে ।তরিঘরি গুরাপ থানার অফিসার ইনচার্জ পুষ্পেন্দু সান্যাল টিম গঠন করে নারান পাঠকের তল্লাসি শুরু করেন।
অবশেষে মোবাইলের সূত্র ধরে ঝাড়খন্ড থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত নারান পাঠক কে।
এই কাজের সাথে আরো কে কে যুক্ত আছে তার ও তদন্ত শুরু করেছে পুলিশ।


আপনার এলাকার বিভিন্ন খবরাখবর জানতে-
♦ facebook লাইক ও ফলো করুন :  https://www.facebook.com/zeropointpublication
♦ dailyhunt ফলো করুন : ZERO POINT ( https://dailyhunt.in/news/india/bangla/zero+point-epaper-zpoint )
♦ youtube চ্যানেল ZERO POINT NEWS সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA
♦ দেশ-বিদেশের খবরাথবর সাথে সাহিত্য-বিনোদন মূলক খবর জানতে সাবস্ক্রইব করুন আমাদের
♦ ওয়েবসাইট  http://www.ezeropoint.net
♦ আপনার এলাকার বিভিন্ন সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471
♦ স্বল্পমূল্যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংস্থার প্রচারের জন্য বিজ্ঞাপন দিন আমাদের সংবাদ মাধ্যম ZERO POINT – এ যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471

Related posts

বর্ধমানে বাসে সংক্রমণ রোধে পলিথিনের পর্দা দুটি আসনের মাঝখানে

E Zero Point

আবাস যোজনা – ভাতারে পোস্টার পড়ল প্রধান ও আশাকর্মীর বিরুদ্ধে

E Zero Point

গুসকরায় তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্ডার এর ত্রাণ বিলি

E Zero Point

মতামত দিন