06/09/2026 : 10:47 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মেমারিতে মৃত্যু বাইক আরোহীর, অপরজনের অবস্থা আশঙ্কাজনক

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৭ অগাষ্ট ২০২১:


মঙ্গলবার দুপুর ১২-৩০ নাগাদ পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত নিমো মাল পাড়ার কাছে একটি মোটরসাইকেল ও বলেরো চারচাকার গাড়ির মুখোমুখি ধাক্কা হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় বাইকের দুই জন আরোহীকে গুরুতর জখম হয় এবং  তাদেরকে বর্ধমানের অনাময় হাসপাতালে পাঠানো হয়।

সন্ধ্যা ৬ টা নাগাদ বীরেন্দর ঘোষে (২১)-এর অবস্থার অবনতি হওয়ায় তার মৃত্যু হয়। অপর ব্যক্তি সুব্রত ক্ষেত্রপাল(২০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে  পাঠানো হয়।

জানা যায় যে  এদের দুজনের বাড়ি নিমোতে, মেমারি থেকে তারা নিমো ফিরছিলো। বলেরো গাড়িটি মেমারি থানার পুলিশ আটক করেছে।

Related posts

নারী দিবসে মেমারির নারীঃ পর্ব-১

ezeropoint +91 7797331771

হরি গুরুচাঁদ সরনীর উদ্বোধন মেমারিতে

ezeropoint +91 7797331771

১৫ ডিসেম্বর অবধি বহাল কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলী 

ezeropoint +91 7797331771

মতামত দিন