07/09/2026 : 9:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

বয়স্ক নাগরিকদের দুয়ারে ভ্যাকসিন

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৯ নভেম্বর ২০২১: 


পূর্বস্থলী ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় গ্রামে ঘুরে ঘুরে করোনা ভ্যাকসিন কর্মসূচি অনুষ্ঠিত হলো । এই ভ্যাক্সিনেশন ক্যাম্প এর মাধ্যমে জাহান্নগর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে অসুস্থ ব্যক্তি বয়স্ক নাগরিক এবং বিশেষ কারণবশত এখনো যারা ভ্যাকসিন নিতে পারেননি তাদেরকে এই ক্যাম্প এর মাধ্যমে করোনা ভ্যাকসিন প্রদান করা হলো।

পরবর্তীকালে বাকি গ্রামগুলিতে এই পরিষেবা প্রদান করা হবে বলে জানালেন পঞ্চায়েত প্রধান। এই ক্যাম্প এর মাধ্যমে প্রায় ১০ জনকে ভ্যাক্সিন প্রদান করা হয়। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন জাহান্নগর পঞ্চায়েতের প্রধান সুভাষ ঘোষ সহ আশা কর্মীরা।পাশা পাশি এদিন ভ্যাক্সিনেশনের জন্য মাইকিং এর সাহায্যে প্রচার করেন পঞ্চায়েত প্রধান।


Related posts

বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধনে শীতবস্ত্র দান

ezeropoint +91 7797331771

জনসাধারণের স্বার্থে প্রদান করা হল করোনার ভ্যাকসিন

ezeropoint +91 7797331771

ভাতারের মুরাতিপুরে বালি বোঝাই ডাম্পার উল্টে গিয়ে বিপত্তি

মতামত দিন