26/08/2026 : 10:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ৫ ডিসেম্বর ২০২১:


‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’র পরিচালনায় হতে চলেছে একদিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হবে আগামী রবিবার ১২ ডিসেম্বর বর্ধমান টাউন হলে। সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শাহিদুল্লা মুন্সি ও প্রধান অতিথি হিসাবে থাকছেন রাজ্যের এজিপি ( কলকাতা হাইকোর্ট) আনসার মন্ডল।  এই কর্মশালায় অংশগ্রহণ করতে পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, হুগলি, হাওড়া, কলকাতা থেকে সাংবাদিকরা আসবেন বলে জানা গেছে।  আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, মফস্বল সাংবাদিকতা থেকে মহানগরীয় সাংবাদিকতা পাশাপাশি জনসংযোগ, সংবাদ আইন, ডিজিটাল জার্নালিজম প্রভৃতি বিষয়ে আলোকপাত করবেন আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষক মন্ডলীর সদস্যরা।


Related posts

কান্দি আন্দুলিয়া গ্রামে পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তার উদ্বোধন

E Zero Point

বামপন্থী সংগঠনের বিভিন্ন দাবী নিয়ে পান্ডুয়া পঞ্চায়েতের ডেপুটেশন

E Zero Point

গৃহ বধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্যের দানা বেঁধেছে মন্তেশ্বের

E Zero Point

মতামত দিন