29/08/2026 : 11:19 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত এক ব্যক্তিঃ উত্তেজিত জনতার পথ অবরোধ

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ২০ ডিসেম্বর ২০২১:


ভয়াবহ পথদুর্ঘটনায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম শেখ বাবর আলী বয়স ৪২। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের খালেরপোল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বাইক নিয়ে ওই ব্যক্তি বর্ধমানের দিকে যাচ্ছিলেন। তখনই বর্ধমান গামী একটি লরি সামনে থেকে ধাক্কা মারে, ঘটনাস্থলে ছিটকে পড়ে বাইক চালক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যেভাবে দিনের বেলায় বালির লরি রাস্তায় চলছে তাই রাস্তায় জ্যাম সহ দুর্ঘটনা বাড়ছে প্রতিদিনই । সাধারণ মানুষ অভিযোগ জানায় বালির গাড়ি সহ আসা যাওয়া করা সমস্ত ধরনের গাড়ির গতি যদি কমানো যায় তবে এই যানজট মুক্ত হবে রোড।


Related posts

আহত হনুমান উদ্ধার মেমারিতে

E Zero Point

বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাতার

E Zero Point

মেমারিতে চুণী কাপ ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

মতামত দিন