26/02/2026 : 11:36 AM
বাংলাদেশবিদেশ

চার বাঙালির ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় এর গল্প !

দিগন্তিকা বোস


যে যে কাজে বা দায়িত্বে নিয়জিত প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব দক্ষতার ও নিষ্ঠার সাথে পালন করলে কি হতেপারে তা করে দেখালো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ । ১৫-১৮ ডিসেম্বর ২০২১ দক্ষিণ কোরিয়ার দ্যেগু শহরে অনুষ্ঠিত হলো ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড এ বছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মূল থিম ছিল ‘সোশ্যাল রোবট । কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনলাইনে অনুষ্ঠিত হয়। সমগ্ৰ অলিম্পিয়াড পরিচালিত হল দক্ষিণ কোরিয়া থেকেই।
যে কারনে এই লেখা, বাঙালি কি না পারে! আয়তনে ছোট্ট একটা দেশের বাচ্চা ছেলে মেয়ে গুলো আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড প্রথম অংশগ্ৰহণ করে ২০১৮ সালে ফিলিপাইনে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে। প্রথম অংশগ্রহণ করেই ১টি স্বর্ণপদক লাভ করে। এই বছর ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে মাত্র তিন বছরের মধ্যে চারটি স্বর্ণ পদক লাভ করে। সকলেই অতি উচ্চ প্রযুক্তির রোবট তৈরি করে তাকলাগিয়ে দিয়েছে।

কেউ বানিয়েছে এমিগো রোবট যা সাইন ল্যঙ্গেজ অর্থাৎ বিভিন্ন অঙ্গ ভঙ্গি বুঝে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন কাজের সহায়তা করতে পারে,যেমন হুইলচেয়ার ব্যবহারে সহায়তা করা,সময় মতো ঔষধ দেওয়া, ইত্যাদি নানা কাজে সহযোগিতা করে এই রোবট। আবার কেউ এমন রোবট তৈরি করেছে যা করোনা আক্রান্ত বা আইসোলেসনে থাকা বৃদ্ধ দের একাকিত্ব দূর করবে আবার কেউবা তৈরি করেছে এমন রোবট ! মাস্ক না পরলে তা চিহ্নত করে সতর্ক বার্তা দেবে। সবথেকে নজরকাড়া বিষয় এই বছর বাংলাদেশ থেকে ১৬ জন প্রতিযোগী রোবট অলিম্পিয়াডে অংশ গ্ৰহণ করে তাদের মধ্যে ছেলে মেয়ের অনুপাত সমানে সমান। ৮ জন মেয়েই কোননা কোন পদক অর্জন করেছে।বাকি ৮ জন ছেলের মধ্যে মাত্র একটি পদক মিস করেছে। অর্থাৎ ১৬ জন প্রতিযোগী চারটি স্বর্ণ পদক সহ মোট ১৫ কি পদক অর্জন করেছে।


রোবট ইন মুভি ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে রোবো স্পার্কার্স দলের মিসবাহ উদ্দিন ইনান ও জাইমা যাহিন ওয়ারা, একই ক্যাটাগরিতে চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিব এবং ক্রিয়েটিভ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে রোবাস্টাস দলের যারিয়া মুসাররাত ও চ্যালেঞ্জ গ্রুপে রোবো স্কোয়াড দলের রাফিহাত সালেহ, তাফসীর তাহরীম ও মাহির তাজওয়ার চৌধুরী স্বর্ণপদক অর্জন করেছে।
ক্রিয়েটিভ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে আউশ দলের মাহরুজ মোহাম্মাদ আয়মান এবং ফিজিকাল কম্পিউটিং ক্যাটাগরিতে চ্যালেঞ্জ গ্রুপে উই দলের মীর উমাইমা হক ও প্রপা হালদার রৌপ্যপদক জিতেছে।.


রোবট ইন মুভি প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক পেয়েছে চ্যালেঞ্জ গ্রুপে রোবো স্কোয়াড দলের রাফিহাত সালেহ ও তাফসীর তাহরীম এবং টিম-এক্স৫৬ দলের মাহির তাজওয়ার চৌধুরী ব্রোঞ্জপদক পেয়েছে। পাশাপাশি ক্রিয়েটিভ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে রোবো স্পার্কার্স দলের মিসবাহ উদ্দিন ইনান ও জাইমা যাহিন ওয়ারা এবং চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিব এবং টাইগার-৭১ দলের রাগিব ইয়াসার রহমান ও আরেফিন আনোয়ার ব্রোঞ্জপদক পেয়েছে।


রোবট ইন মুভি প্রতিযোগিতায় কারিগরি পদক অর্জন করেছে জুনিয়র গ্রুপে রোবাস্টাস দলের যারিয়া মুসাররাত এবং চ্যালেঞ্জ গ্রুপে মীর উমাইমা হক ও প্রপা হালদার এবং মেকারো দলের যাহরা মাহযারীন পূর্বালী ও জাইবা মাহজাবীন টেকনিকাল পদক পেয়েছে। ক্রিয়েটিভ ক্যাটাগরিতে চ্যালেঞ্জ গ্রুপে মেকারো দলের যাহরা মাহযারীন পূর্বালী ও জাইবা মাহজাবীন টেকনিকাল পদক পেয়েছে।.
সকল পদক জয়ী দের জন্য রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

Related posts

চাঁদের মাটি স্পর্শ করল চীনের আরও একটি যান

E Zero Point

পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো উড়ল গাড়ি!

E Zero Point

দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে শেষ হল বাংলাদেশে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস

E Zero Point

মতামত দিন