31/08/2026 : 11:26 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি প্রিমিয়ার লিগের লোগো ও প্রোমো ভিডিওর আনুষ্ঠানিক উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২৬ ডিসেম্বর ২০২১:


শনিবার সন্ধ্যায় মেমারি নতুন বাস স্ট্যান্ড চত্বরে মেমারি প্রিমিয়ার লিগ ২০২২এর লোগো ও প্রোমো ভিডিওর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, বিশিষ্ট সমাজসেবী নিত্যানন্দ ব্যানার্জী,মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ অন্যান্য বিশিষ্টজন।

মেমারি পৌরসভার প্রশাসক জানান দীর্ঘ ১১ বছর ধরে মেমারি শহরের বুকে এমপিএল হয়ে আসছে। এমপিএল মেমারি শহর তথা আশেপাশে এলাকার ক্রীড়ামোদী মানুষের কাছে অন্যতম আকর্ষণ। সমাজসেবী নিত্যানন্দ ব্যানার্জী এমপিএল কমিটিকে সাধুবাদ জানিয়ে বলেন, খেলোয়াড়দের জন্য এই এমপিএম, আর সেই খেলোয়াড়দের উৎসাহিত ও যোগ্য সম্মান যেন পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা বলেন, তিনি ছোটবেলা থেকে মেমারিতেই মানুষ, আমাদের ছোটবেলা বড়দিনের দিনে এরকম আনন্দ দেওয়ার অনুষ্ঠান ছিলো না, এমপিএল আজ তা করে দেখালো। এমপিএল কমিটির সম্পাদক সুকান্ত হাজরা জানান যে,আগামী ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০২২ নবপল্লী মাঠে ক্রিকেট প্রতিযোগিতা ১৬ টি দলের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা হবে।

একটি মনোজ্ঞ সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান ও বড়দিনের কেক কাটার মাধ্যমে এমপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

 

Related posts

মেমারি পৌরসভার ১০ নং ওয়ার্ডে মোমবাতি মিছিল

E Zero Point

ঘটকপুকুরে তৃণমূল কিষান – ক্ষেতমজুর কমিটির মিছিল ও পথসভা

E Zero Point

গণপুর গ্রামের প্রাণপুরুষ নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ১১১ তম জন্মদিন পালন

E Zero Point

মতামত দিন