09/09/2026 : 1:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

আই লাভ বহরমপুর – সেলফিয়ানদের নতুন ঠিকানা

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, মুর্শিদাবাদ, ২ জানুয়ারি ২০২২:


মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে রবিবারের দিন বহরমপুর পৌরসভার উদ্যোগে আই লাভ বহরমপুর ও একটি সেলফি জোনের উদ্বোধন করা হলো।
এদিন বহরমপুর পৌরসভার মুখ্য উপদেষ্টা নাড়ুগোপাল মুখার্জির হাত ধরে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে ডিএম বাংলোর উল্টোদিকে আই লাভ বহরমপুর এর উদ্বোধন করা হয় এবং একটি সেলফি জোনের উদ্বোধন করা হয় পাশাপাশি বহরমপুর শহরের যে সমস্ত হকার যেমন বাদাম বিক্রেতা চা বিক্রেতা এবং চানাচুর বিক্রেতা প্রতিদিন রাত্রে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে তাদের বহরমপুর পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া, মিষ্টি এবং সাল দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো।

রবিবারের এই সেলফি জোন ও আই লাভ বহরমপুরের উদ্বোধনী অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তুলবার জন্য বহরমপুর পৌরসভার মুখ্য উপদেষ্টা নাড়ুগোপাল মুখার্জির পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বহরমপুর পৌরসভার পৌর প্রশাসক স্বরূপ সাহা, বিশিষ্ট সমাজসেবী অশোক দাস, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য অশেষ ঘোষ সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

Related posts

মেমারির নাবালিকাকে অপহরনের অভিযোগে গ্রেপ্তার যুবক

সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু মেমারিতে

ezeropoint +91 7797331771

শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান মঙ্গলকোটে

ezeropoint +91 7797331771

মতামত দিন