22/07/2026 : 9:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৮ অগাষ্ট ২০২২:


পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকাল ৮ টা ৪০ নাগাদ মেমারি ১ নং রেল স্টেশন। পুরাতন রেল স্টেশন মাস্টারের অফিসের সামনে মালগাড়িতে লাইন পার হতে গিয়ে কাটা পড়ে। দেহটি একেবারে দলা পাকিয়ে যায়। নাম শুকুর সেখ ( ৭০) বাড়ি রামপুরহাট। সঙ্গে ছিলেন, মৃত ব্যক্তির স্ত্রী আসলেমা বেগম।

জানা যায় গত তিন দিন আগে রামপুরহাটের বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় ছেলের বাড়ি থেকে গতকাল মেমারির খাস পাড়া তে ছোট ছেলের বাড়িতে থেকে এদিন সকালে মেমারি থেকে রামপুরহাট বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো। মেমারি ১ নং আপ স্টেশনে ঘটনা স্হলে রেল পুলিশ এসে তদন্ত শুরু করে এবং দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো ব্যাবস্থা করে।

মৃত শুকুর শেখের শোকাহত স্ত্রী আসলেমা বেগম জানান, প্রস্রাব করতে যাওয়ার জন্য তিনি প্লাটফর্ম থেকে নেমে লাইন পার করতে যাচ্ছিলেন।

Related posts

পথ দুর্ঘটনায় মেমারির যুবকের মৃত্যু

E Zero Point

বর্ধমান শহরে আবার বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা

E Zero Point

বিভিন্ন দাবী নিয়ে মেমারির বিডিওকে বামেদের ডেপুটেশন

E Zero Point

মতামত দিন