22/04/2026 : 2:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

লরির ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর, আগুন ধরে গেল লরিতে

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ২৬ জানুয়ারি ২০২২:


মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার গলসির পারাজের কাছে দু নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হলো দুই বাইক আরোহীর। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের দিকে যাওয়া দুই ব্যক্তি মোটর সাইকেলে করে পারাজের মানিক বাজারের কাছে যাওয়ার সময় পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। দুই বাইক আরোহী জাতীয় সড়কের উপরে ছিটকে পড়লে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দুই বাইক আরোহী।


দুর্ঘটনায় মোটর সাইকেলটি লরির তলায় আটকে যায়। এবং কিছুটা যাবার পরই লড়িটি র তলায় আটকে থাকা মোটর সাইকেলে ঘষা খেয়ে আগুন জ্বলে যায়। লরি ছেড়ে পালায় লরির চালক ও খালাসি। মুহূর্তের মধ্যে গোটা লরি আগুনে ভস্বীভুত হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দুর্ঘটনার জেরে কোলকাতা থেকে দুর্গাপুর গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভে যাওয়ার পর লরিটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

Related posts

চলন্ত ভলবো বাস থেকে গরু ছিটকে পড়ল মেমারির রাস্তায়

E Zero Point

বিজেপি ও তৃণমূল সরকারের মানুষ মারার নীতির প্রতিবাদে রসুলপুরে বামেদের জনসভা

E Zero Point

তৃণমূলের খাদ্য ও বস্ত্র বিতরণ কাটোয়ায়

E Zero Point

মতামত দিন